১৬ সেপ্টেম্বর নিজের বিয়ে যা বললেন পূজা চেরী

চিত্রনায়িকা পূজা চেরীর বিয়ে নিয়ে শোবিজে যেন বিয়ের আমেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আগামী ১৬ সেপ্টেম্বরই নাকি বসতে পারে তার বিয়ের আসর। তবে এত গুঞ্জনের মধ্যেই গুরুত্বপূর্ণ কথাটি জানালেন পূজা নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে পূজা জানান, বিয়ের খবর সত্যি হলে সেটি সবার আগে তার মুখ থেকেই জানতে পারবেন সবাই। বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনে কান না দেয়ার অনুরোধও করেছেন এই অভিনেত্রী।

নিজের দেয়া বক্তব্যে পূজা লেখেন, বিয়ের তারিখসহ যাবতীয় তথ্য তিনি নিজেই প্রকাশ করবেন। একই সঙ্গে মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করার আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই পোস্টে পূজার বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, ‘ আমার দেয়া বিবৃতি অনুসারে, আমি আপনাকে আমার বিয়ের আগে তারিখ এবং সবকিছু জানাব। অনুগ্রহ করে মিথ্যা এবং নকল খবর ছড়ানো বন্ধ করুন।’

তাহলে ১৬ সেপ্টেম্বরই কি বিয়ে? পূজার বক্তব্য অনুযায়ী, আপাতত এমন কোনো খবর নিশ্চিত নয়। বিয়ে নিয়ে সুখবর থাকলে সময়মতো নিজেই তা জানাবেন তিনি।

এদিকে বিয়ের গুঞ্জনের মধ্যেই নববধূর সাজে পূজার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। লাল শাড়ি, ভারী গয়না ও কপালে টিকলিতে তাককে দেখা গেছে বিয়ের সাজে। ছবিটি প্রকাশের পর ভক্তদের কৌতূহলও বেড়েছে কয়েক গুণ।

তবে ছবিটি কিংবা ১৬ সেপ্টেম্বর বিয়ের খবর—কোনোটিই পূজা নিশ্চিত করেননি। ফলে আপাতত গুঞ্জনের ভিড়ে ভক্তদের অপেক্ষা সেই কাঙ্ক্ষিত ঘোষণার জন্য। আর পূজার কথায়, বিয়ের সুখবর এলে সেটি আসবে তার মুখ থেকেই।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
গ্রিসে বিস্ফোরণের পর ভবন ধসে ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৬৪ ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ’লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৭ আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা অনাহারী বাবা, রুটি-চা খাওয়াচ্ছে শিশুকন্যা দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দুই সন্তানের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, আত্মহত্যার চেষ্টা গ্রিসে বিস্ফোরণের পর ভবন ধসে ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৬৪ ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ’লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৭ আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা অনাহারী বাবা, রুটি-চা খাওয়াচ্ছে শিশুকন্যা দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দুই সন্তানের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, আত্মহত্যার চেষ্টা