আদাবরে ব্যাগে মিলল নারীর খণ্ডিত মরদেহ

রাজধানীর আদাবরে ময়লাযুক্ত খাল থেকে একটি ব্যাগের ভেতর এক নারীর খণ্ডিত মরদেহ পাওয়া গেছে। ব্যাগের ভেতর থেকে তার মাথা, দুই হাত ও শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে আদাবর ১০ নম্বর বালুর মাঠ হাক্কারপাড়ের ময়লাযুক্ত খাল থেকে ব্যাগটি উদ্ধার করে পুলিশ। খালপাড়ে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে চলাচলকারী লোকজনের সন্দেহ হয়।

পরে কৌতূহলবশত স্থানীয়রা বস্তাটি টান দিলে প্রথমে ভেতর থেকে একটি হাত বেরিয়ে আসে। এরপর ব্যাগ থেকে একটি মাথা গড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, স্কুলব্যাগের মতো একটি ব্যাগের ভেতর থেকে মস্তক, দুই হাত ও শরীরের অংশ পাওয়া গেছে। তবে খণ্ডিত দুই পা এখনো পাওয়া যায়নি। সেগুলোর সন্ধানে পুলিশ কাজ করছে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর মরদেহটি টুকরো করে ব্যাগে ভরে খালপাড়ে ফেলে রেখে গেছে। মরদেহের পরিচয় শনাক্তসহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা