শাবিপ্রবি ক্যাম্পাসে ঢুকে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, অতঃপর…

নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে আনারুল মিয়া (২৭) নামের এক বহিরাগত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী নারী শিক্ষার্থী।

এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ক্যাম্পাসের অভ্যন্তরীণ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। রাত ১১টার পর অটোরিকশার চলাচল বন্ধ রাখায় রাতে চলাচল ঝুঁকি তৈরি হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, টিউশন শেষে হেঁটে হলে ফেরার সময় একটি মোটরসাইকেল নিয়ে অভিযুক্ত যুবক তাকে অনুসরণ করতে শুরু করেন। একপর্যায়ে মোটরসাইকেল থামিয়ে অশালীন মন্তব্য করেন এবং মোবাইল নম্বর ও বন্ধুত্ব করার প্রস্তাব দেন। পরে ভুক্তভোগী দ্রুত বন্ধুদের বিষয়টি জানালে শিক্ষার্থী ও হলের নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে মোটরসাইকেলসহ আটক করেন।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এহসান ফেরদৌস মাহিন বলেন, ‘রাত ১১টার দিকে আমার এক বন্ধু আমাকে ফোন দেন। পরে কল ব্যাক করলে সে কান্না করে জানায়, একজন মোটরসাইকেল নিয়ে তাকে উত্ত্যক্ত করছে। আমরা দ্রুত মোটরসাইকেল নিয়ে সেখানে যাই। গিয়ে দেখি, হলের নিরাপত্তাকর্মীরা ওই বাইকারকে ধরে রেখেছেন। পরে তাকে প্রক্টরের কাছে হস্তান্তর করা হয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, ‘আমরা অভিযুক্তকে পুলিশের কাছে দিয়েছি। দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তার নিরাপত্তার বিষয়টিও আমরা গুরুত্বের সঙ্গে দেখব।’

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, মোট ২৮১ কোমলমতি শিশুদের শৈশব কাটছে ভয়-আতঙ্কে অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, মোট ২৮১ কোমলমতি শিশুদের শৈশব কাটছে ভয়-আতঙ্কে অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী