ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৮৯৭ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৮৯৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ১০৮, লালবাগ বিভাগে ১৫৪, মতিঝিল বিভাগে ৩০৭ ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৯৬টি মামলা হয়েছে।

এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯২, মিরপুর বিভাগে ৫৫০, উত্তরা বিভাগে ৬৫১ ও গুলশান বিভাগে ৪৩৯টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৬২৩টি গাড়ি ডাম্পিং ও ১৭৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ফায়ার সার্ভিসে নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৮৯৭ মামলা ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২ রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের চার বন্দরে সতর্কতা শিশুকে হত্যার পর মাটিচাপা, মা ও কথিত প্রেমিকসহ গ্রেপ্তার ৩ ফায়ার সার্ভিসে নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৮৯৭ মামলা ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২ রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের চার বন্দরে সতর্কতা শিশুকে হত্যার পর মাটিচাপা, মা ও কথিত প্রেমিকসহ গ্রেপ্তার ৩