আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। ফলে এদিন স্কুল-কলেজে নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত ছিল। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দিবসটির তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত হওয়ায় ছুটির তারিখও এক দিন এগিয়ে আনা হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০ মে জারি করা প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশ সংশোধন করে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ ২৩ সেপ্টেম্বর করা হয়েছে।
এদিকে, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ২৩ সেপ্টেম্বর ক্লাস ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৪ সেপ্টেম্বরের নির্ধারিত ছুটি পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করেছে।