বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিসের মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৪ অক্টোবর ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে প্রেষণে ফায়ার সার্ভিসের মহাপরিচালক করা হয়েছিল।
প্রায় দুই বছরের মাথায় তার স্থলাভিষিক্ত হলেন সুলতানুল আফরীন জুনাইদ। আর জাহেদ কামালকে সেনাবাহিনীতে ফেরানো হয়েছে।