হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩

হাম উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৮৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৮৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৮৪ হাজার ৬৩২ জন।

এছাড়া নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০০ জন, গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৯৫১ জন।

গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬৩ হাজার ১৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৮০ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দুই সন্তানের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, আত্মহত্যার চেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের নতুন কমিটি গঠন মার্কিন রণতরীর ৮ সেনার আত্মহত্যা চেষ্টা বিকাশ, রবি, নোভাসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বিসিএসের ৫১তম বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ সুনামগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ রাজধানীতে বাসভাড়া বেড়ে কোন রুটে কত জেনে নিন দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দুই সন্তানের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, আত্মহত্যার চেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের নতুন কমিটি গঠন মার্কিন রণতরীর ৮ সেনার আত্মহত্যা চেষ্টা বিকাশ, রবি, নোভাসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বিসিএসের ৫১তম বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ সুনামগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ রাজধানীতে বাসভাড়া বেড়ে কোন রুটে কত জেনে নিন