জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে সাদিয়া সুলতানা রিমি এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মোসাববীর হোসেন মনোনীত হয়েছেন।
ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ আজম খান এবং সংগঠনের উপদেষ্টা ইসরাফিল আলম রাফেলের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে কাজী আরাফাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ রিফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে আরমান হোসেন এবং অর্থ সম্পাদক পদে আতিয়া তাহিরা ইতুমনি দায়িত্ব পেয়েছেন।
এছাড়া দপ্তর সম্পাদক পদে মোঃ আরিফুল ইসলাম রাফি, প্রচার সম্পাদক পদে লাবনী আক্তার শিমলা, প্রশিক্ষণ সম্পাদক পদে মোঃ রিশাদ আহমেদ, পাঠচক্র ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান, তথ্য সম্পাদক পদে আহমেদ রাফিদ এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মোঃ কামরুল হাসান মনোনীত হয়েছেন।
সংগঠনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, “তরুণ লেখকদের লেখনী ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে আমরা জবি তরুণ লেখক সংঘকে সামনে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ।”