ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে চলতি বছরে ২১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে খুলনা বিভাগে ৫, ঢাকা বিভাগে ২ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২০৪, চট্টগ্রাম বিভাগে ২০৯, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৮০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭০, খুলনা বিভাগে ২৪১, ময়মনসিংহ বিভাগে ১১২, রাজশাহী বিভাগে ৫৭ ও রংপুর বিভাগে ৫৩ জন রয়েছেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
গ্রিসে বিস্ফোরণের পর ভবন ধসে ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৬৪ ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ’লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৭ আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা অনাহারী বাবা, রুটি-চা খাওয়াচ্ছে শিশুকন্যা দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দুই সন্তানের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, আত্মহত্যার চেষ্টা গ্রিসে বিস্ফোরণের পর ভবন ধসে ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৬৪ ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ’লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৭ আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা অনাহারী বাবা, রুটি-চা খাওয়াচ্ছে শিশুকন্যা দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দুই সন্তানের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, আত্মহত্যার চেষ্টা