দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীদের মধ্যে কারও মৃত্যু হয়নি। এ সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯৬ জন।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত এসব রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে দেশে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬০ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০২ জনের মৃত্যু নিশ্চিত হামজনিত বলে শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃত তিন জনের মধ্যে কোনো জেলায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেনি। এ ছাড়া পাঁচজনের বেশি সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে-এমন জেলার সংখ্যা দুইটি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে হাম পরিস্থিতিতে নতুন রোগী শনাক্তের পাশাপাশি মৃত্যুও অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রোগী শনাক্ত ও মৃত্যুর তথ্য সংগ্রহ এবং নজরদারি চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী নতুন দায়িত্বে এনসিপির আসিফ, সারজিস ও মিতু সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন ফের না মঞ্জুর একযোগে কাস্টমসের ৯৯ কর্মকর্তাকে বদলি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী নতুন দায়িত্বে এনসিপির আসিফ, সারজিস ও মিতু সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন ফের না মঞ্জুর একযোগে কাস্টমসের ৯৯ কর্মকর্তাকে বদলি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা