প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শীর্ষে যবিপ্রবি

স্ট্যানফোর্ড-এলসেভিয়ার তালিকায় যবিপ্রবির ১১ গবেষক

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) কর্তৃক প্রকাশিত ২০২৬ সালের বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর মর্যাদাপূর্ণ তালিকায় স্থান করে নিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১১ জন শিক্ষক ও গবেষক।

এই গৌরবান্বিত অর্জনের মাধ্যমে দেশের বিশেষায়িত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম স্থান এবং দেশের সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সামগ্রিকভাবে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে যবিপ্রবি।

গবেষকদের সাইটেশন, এইচ-ইনডেক্স ও অন্যান্য অ্যাকাডেমিক সূচক বিশ্লেষণ করে বিজ্ঞানীদের বিশ্বব্যাপী এই মেধা তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেশীয় এবং আন্তর্জাতিক গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

বিগত বছরগুলোর তুলনায় অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে যবিপ্রবি। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গবেষণা ট্র্যাক রেকর্ড বিশ্লেষণে দেখা যায়, আন্তর্জাতিক এই মর্যাদাপূর্ণ তালিকায় যবিপ্রবির অবস্থান প্রতি বছরই ঊর্ধমুখী।

বিগত ২০২৫ সালে এই তালিকায় যবিপ্রবি থেকে স্থান পেয়েছিলেন ৯ জন গবেষক। এর আগে ২০২৪ সালে ৩ জন, ২০২৩ সালে ৩ জন, ২০২২ সালে ৩ জন এবং ২০২১ সালে ৪ জন গবেষক স্থান অর্জন করেছিলেন। বিগত বছরগুলোর তুলনায় ২০২৬ সালে ১১ জন গবেষকের এই অর্জন বিশ্ববিদ্যালয়টির গবেষণা খাতে ধারাবাহিক উন্নয়ন ও জোরালো অগ্রগতিরই বহিঃপ্রকাশ।

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া যবিপ্রবির গবেষকরা হলেন—

১. আমিনুল ইসলাম (Energy) ২. মোঃ সাইফুল ইসলাম (Nanoscience & Nanotechnology) ৩. এম. জেড. এইচ. খান (Analytical Chemistry) ৪. ইমরান খান (Energy) ৫. মোঃ মশিউর রহমান (Environmental Sciences) ৬. এম. আর. সাইবুর (Environmental Sciences) ৭. মোঃ বিপ্লব হোসেন (Optoelectronics & Photonics) ৮. তরিকুল ইসলাম (Polymers) ৯. পার্থ কুমার বিশ্বাস (Medicinal & Biomolecular Chemistry) ১০. মোহাম্মদ তানভীর আহমেদ (Applied Physics) ১১. মোঃ আমজাদ হোসেন (Optoelectronics & Photonics)।

গবেষণায় আর্থিক সহায়তা ও স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ ফারুক হাসান বলেন, “এই গৌরবময় অর্জন যবিপ্রবি পরিবারের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। নতুন প্রশাসন হিসেবে আমাদের অগ্রাধিকার থাকবে গবেষণার এই উন্নয়ন ধারা ধরে রাখা। শিক্ষা ও গবেষণা কার্যক্রমে যেন অর্থ বরাদ্দের সুষম ও দক্ষ ব্যবহার নিশ্চিত হয়, সে বিষয়ে প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।”

গবেষক শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ মাহমুদুল হাসান বলেন, “গবেষণায় এই ধারাবাহিক সাফল্য সত্যিই আনন্দের। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রশাসন থেকে সব ধরণের সুবিধা ও প্রণোদনা দেওয়া হবে। এখন থেকে রিসার্চ সেল থেকে অনার্স ও মাস্টার্স উভয় লেভেলেই প্রতিটি বিভাগে গবেষণা প্রজেক্টে ফান্ডিং করা হবে, যেন শিক্ষার্থীরা বিশ্বমানের পেপার পাবলিশ করে বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং ও সুনাম আরও এগিয়ে নিয়ে যেতে পারে

আন্তর্জাতিক এই স্বীকৃতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিজয়ী গবেষকদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

আপনার মতামত দিন

শিরোনাম
স্ট্যানফোর্ড-এলসেভিয়ার তালিকায় যবিপ্রবির ১১ গবেষক উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সাগর-নদীতে আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকার মারা গেছেন জলপরি দেখতে পুকুরপাড়ে ভিড়, জাল ফেলে মিলেছে সিলভার কার্প মাছ বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-এলাকা বন্ধ হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ স্ট্যানফোর্ড-এলসেভিয়ার তালিকায় যবিপ্রবির ১১ গবেষক উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সাগর-নদীতে আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকার মারা গেছেন জলপরি দেখতে পুকুরপাড়ে ভিড়, জাল ফেলে মিলেছে সিলভার কার্প মাছ বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-এলাকা বন্ধ হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ