দেশে ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছর মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।  
আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে দেশে চলতি বছর মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৭ হাজার ৮২ জন হলো।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৪, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২০৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯২ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪০৬ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬১, রাজশাহী বিভাগে ১৪১, রংপুর বিভাগে ৭৫ এবং সিলেট বিভাগে ১৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪১৩ জনের।
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয় ৫৭৫ জনের।
অন্যদিকে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
আন্দোলনে আতঙ্কিত বিজেপি, দিল্লিতে বিক্ষোভকারীদের ধরপাকড় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশাম যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি বাড়িতে গুলিতে নিহত ৫ ১৪৪ বোতল বাংলা মদসহ গুলশানে অটোরিকশা চালক গ্রেপ্তার ২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ দেশে ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে আটক দীর্ঘ ১৫ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখের সঙ্গে কারিনা যেসব অপরাধে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে আন্দোলনে আতঙ্কিত বিজেপি, দিল্লিতে বিক্ষোভকারীদের ধরপাকড় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশাম যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি বাড়িতে গুলিতে নিহত ৫ ১৪৪ বোতল বাংলা মদসহ গুলশানে অটোরিকশা চালক গ্রেপ্তার ২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ দেশে ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে আটক দীর্ঘ ১৫ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখের সঙ্গে কারিনা যেসব অপরাধে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে