যেভাবে দেখবেন এইচএসসি পরীক্ষার ফলাফল

আগামী ২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সংশ্লিষ্ট সূত্র। সম্ভাব্য এ তারিখে ফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর আলোচনা হতে পারে।

ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ও মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন।

গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডসংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বর্তমানে চীনে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর আগামী ২৩ ও ২৪ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হবে। তবে ২৯ অক্টোবরকে সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। আশা করা হচ্ছে, ওই দিনই ফল প্রকাশ করা হবে।

যেভাবে দেখবেন এইচএসসি পরীক্ষার ফলাফল

পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ফল সংগ্রহের জন্য শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ে যেতে হবে না। অনলাইনে এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করা যাবে।

১. অনলাইনে ফলাফল দেখার নিয়ম

ব্যক্তিগত ফলাফল দেখতে শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা: https://educationboardresults.gov.bd

এরপর ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এ ক্ষেত্রে-

পরীক্ষার নাম নির্বাচন করতে হবে।

পরীক্ষার্থীর রোল নম্বর (Roll Number) দিতে হবে।

রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) দিতে হবে।

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করতে হবে।

প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফলাফল দেখার অপশনে ক্লিক করতে হবে।

এভাবে সহজেই ব্যক্তিগত ফলাফল দেখা যাবে। পাশাপাশি মার্কশিটও ডাউনলোড করা যাবে।

২. শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল সংগ্রহ

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। এ পদ্ধতিতে একটি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর ফলাফল একসঙ্গে ডাউনলোড করা যাবে।

৩. মোবাইলের এসএমএসে ফলাফল দেখবেন যেভাবে

মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে নির্ধারিত নিয়মে খুদে বার্তা পাঠাতে হবে।

এসএমএস লেখার নিয়ম:

HSC Board Name (First 3 Letters) Roll 2026

বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে:

HSC DHA 123456 2026

এরপর বার্তাটি ১৬২২২ নম্বরে পাঠালে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

এইচএসসি পরীক্ষার আদ্যোপান্ত

চলতি বছর দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী, গত ২ জুলাই লিখিত পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হয় এবং ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হয়।

তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা স্থগিত রাখতে হয়েছিল। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম বোর্ডের পরীক্ষাও চূড়ান্তভাবে শেষ হয়।

ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৯ অক্টোবর নির্ধারণ করা হলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
কেনিয়ায় প্রায় ২০০ শিশুর মৃত্যুর ঘটনায় ধর্মীয় নেতা দোষী সাব্যস্ত যেভাবে দেখবেন এইচএসসি পরীক্ষার ফলাফল খাবারের ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২০ হাজারোধিক যাত্রী ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬ হুথিদের মিসাইল হামলায় ইয়েমেনি নিহত সেনার সংখ্যা বেড়ে ৭৩ পদ্মা-তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযানে আটক ৮৪ কোরআনে ভাষার বৈচিত্র্য নিয়ে স্লোভাকিয়ায় ড. আব্দুল আউয়ালের গবেষণা উপস্থাপন এমপি সান্টুর সাথে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত কেনিয়ায় প্রায় ২০০ শিশুর মৃত্যুর ঘটনায় ধর্মীয় নেতা দোষী সাব্যস্ত যেভাবে দেখবেন এইচএসসি পরীক্ষার ফলাফল খাবারের ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২০ হাজারোধিক যাত্রী ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬ হুথিদের মিসাইল হামলায় ইয়েমেনি নিহত সেনার সংখ্যা বেড়ে ৭৩ পদ্মা-তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযানে আটক ৮৪ কোরআনে ভাষার বৈচিত্র্য নিয়ে স্লোভাকিয়ায় ড. আব্দুল আউয়ালের গবেষণা উপস্থাপন এমপি সান্টুর সাথে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত