দুই দিনে কোটি ভিউ ছাড়ালো অপূর্ব-নীহার ‘ভালো আছো তো?’

অপূর্ব-নাজনীন নীহা জুটিকে নিয়ে জাকারিয়া সৌখিন নির্মিত সর্বশেষ প্রকাশিত ‘ভালো আছো তো?’ নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে গড়েছে অনন্য রেকর্ড। দুই দিনে এটি এক কোটি ভিউ অতিক্রম করেছে। বাংলাদেশী একক নাটক হিসেবে এমন রেকর্ড এই প্রথম।

কী আছে ‘ভালো আছো তো?’ নাটকটিতে? কেনই বা এটি এত দর্শকপ্রিয়তা পাচ্ছে? ইউটিউবে এখন পর্যন্ত প্রায় ৫ হাজার দর্শক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মন্তব্যের ঘরে। অধিকাংশই ইতিবাচক। এ ছাড়া সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নাটক-সিনেমার পেইজ ও গ্রুপে আলোচনা তৈরি করেছে নাটকটি।

শুরুর দৃশ্যে চমকে দেয়া, ধীরে ধীরে ঘটনার গভীরে প্রবেশ, সাবলীল সংলাপ, আবেগীয় উপস্থাপন, দৃশ্যায়নে মুনশিয়ানা, ব্যতিক্রমী শেষ দৃশ্য- সব মিলিয়ে দর্শককে একটি ভিন্নমাত্রিক অভিজ্ঞতা দেয় ‌‌‘ভালো আছো তো?’ সাফল্যের পেছনে এসব বিষয়গুলো কাজ করেছে বলে মনে করেন নির্মাণ-সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘সব সময় নিজের মনের মতো কাজ করতে চেয়েছি। কাজের স্বীকৃতি ও প্রাপ্তিতে আনন্দ হয়। এই প্রাপ্তি আমার একার নয়। প্রযোজক, শিল্পী, দর্শক ও আমার টিমকে অভিনন্দন জানাই।’

সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘‘এই সাফল্যে দর্শকদের কাছে আমরা কৃতজ্ঞ। অপূর্ব, নীহা, জাকারিয়া সৌখিনসহ পুরো টিমকে অভিনন্দন। সিএমভি সব সময় দর্শকচাহিদার কথা মাথায় রেখে রুচিশীল ও মানসম্মত কনটেন্ট তৈরি করছে। এমন প্রাপ্তি পরবর্তী কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়।’’

‘ভালো আছো তো?’ নাটকে অপূর্ব-নীহা জুটির পাশাপাশি আরও অভিনয় করেছেন মিলি বাশার, সমাপ্তি মাশুক, প্রান্ত প্রমুখ। আহমেদ রিজভীর কথায় সাজিদ সরকারের সুর-সংগীতে নাটকের একমাত্র গান ‘যাকে ভালোবেসেছি’তে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুসা।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
রোহিঙ্গাদের জন্য আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৬৮২ এসএসসি-এইচএসসি পরীক্ষার ১ ঘণ্টা আগে প্রশ্ন ছাপা হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলেনি ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০০ রানের সংগ্রহ, অলআউট বাংলাদেশ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত গাজীপুর, টিয়ারসেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ‎উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়িয়েছে জবিতে ৫ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে হস্তান্তর রোহিঙ্গাদের জন্য আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৬৮২ এসএসসি-এইচএসসি পরীক্ষার ১ ঘণ্টা আগে প্রশ্ন ছাপা হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলেনি ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০০ রানের সংগ্রহ, অলআউট বাংলাদেশ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত গাজীপুর, টিয়ারসেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ‎উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়িয়েছে জবিতে ৫ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে হস্তান্তর