ককটেল আতঙ্ক

ঢাবিতে যান চলাচল ও বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণের আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহন প্রবেশ ও চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে যে কোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অন্য সব যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

আরও বলা হয়, নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে। প্রক্টরের দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, গত রোববার থেকে টানা তিনদিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার বিজনেস অনুষদে দাঁড়িয়ে থাকা এক প্রাইভেটকারের ওপর হাতবোমা বিস্ফোরণে চালকসহ দুজন আহত হলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে একজনের মৃত্যু হার্টের সমস্যা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে চার সাংবাদিক চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, বাসে আগুন ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, অতঃপর ছাত্রদল নেতা বহিষ্কার দেশে হাম উপসর্গে ১২০১ শিশুর প্রাণহানি ‘মরণকে ভয় করেন না, তাহলে নিরাপত্তা নিয়ে শঙ্কিত কেন?’ বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, বাড়তে পারে শীত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে একজনের মৃত্যু হার্টের সমস্যা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে চার সাংবাদিক চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, বাসে আগুন ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, অতঃপর ছাত্রদল নেতা বহিষ্কার দেশে হাম উপসর্গে ১২০১ শিশুর প্রাণহানি ‘মরণকে ভয় করেন না, তাহলে নিরাপত্তা নিয়ে শঙ্কিত কেন?’ বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, বাড়তে পারে শীত