ডেঙ্গুতে আরও আজও ৮ জনের মৃত্যু, মোট ৪৯৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৯৯ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। শনিবার (১৪ নভেম্বর) তার আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্যে নভেম্বরের ১৪ দিনে মারা গেছেন ৮০ জন। অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৫২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৭৩ জন। এছাড়া চট্টগ্রামে ২৫৯ জন, খুলনায় ১৯৩ জন, বরিশালে ২০৯ জন, রাজশাহীতে ১৪০ জন, ময়মনসিংহে ৯১ জন, রংপুরে ৭৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
রোহিঙ্গাদের জন্য আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৬৮২ এসএসসি-এইচএসসি পরীক্ষার ১ ঘণ্টা আগে প্রশ্ন ছাপা হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলেনি ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০০ রানের সংগ্রহ, অলআউট বাংলাদেশ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত গাজীপুর, টিয়ারসেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ‎উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়িয়েছে জবিতে ৫ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে হস্তান্তর রোহিঙ্গাদের জন্য আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৬৮২ এসএসসি-এইচএসসি পরীক্ষার ১ ঘণ্টা আগে প্রশ্ন ছাপা হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলেনি ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০০ রানের সংগ্রহ, অলআউট বাংলাদেশ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত গাজীপুর, টিয়ারসেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ‎উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়িয়েছে জবিতে ৫ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে হস্তান্তর