হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে।

রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৫৭২ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬৫৬ জন, রাজশাহীতে ৪৭, সিলেটে ২১০, চট্টগ্রামে ২৯২ জন, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৭৭, খুলনায় ১০১ এবং রংপুরে ৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ১২ হাজার ৪০২ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ২৬৯ জন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
রোহিঙ্গাদের জন্য আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৬৮২ এসএসসি-এইচএসসি পরীক্ষার ১ ঘণ্টা আগে প্রশ্ন ছাপা হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলেনি ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০০ রানের সংগ্রহ, অলআউট বাংলাদেশ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত গাজীপুর, টিয়ারসেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ‎উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়িয়েছে জবিতে ৫ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে হস্তান্তর রোহিঙ্গাদের জন্য আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৬৮২ এসএসসি-এইচএসসি পরীক্ষার ১ ঘণ্টা আগে প্রশ্ন ছাপা হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলেনি ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০০ রানের সংগ্রহ, অলআউট বাংলাদেশ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত গাজীপুর, টিয়ারসেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ‎উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়িয়েছে জবিতে ৫ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে হস্তান্তর