‎উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

‎বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ১৬ জন পেয়েছেন জিপিএ-৫।

আজ ‎সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলের গেজেট উপাচার্যের কাছে হস্তান্তর করেন।

‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। তাঁদের মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ হাজার ২২২। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন।

উত্তীর্ণদের মধ্যে ৫ হাজার ৭১৬ জন ছাত্র এবং ৪ হাজার ৭৮৭ জন ছাত্রী। গ্রেডভিত্তিক ফলাফলে ১৬ জন শিক্ষার্থী এ প্লাস (A+), ১ হাজার ৫০৮ জন এ (A), ৩ হাজার ৩০২ জন এ মাইনাস (A-), ৩ হাজার ৫২৪ জন বি (B), ২ হাজার ১০৭ জন সি (C) এবং ৪৬ জন ডি (D) গ্রেড পেয়েছেন।

‎ফল প্রকাশ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাউবির লক্ষ্য শুধু পাসের হার বৃদ্ধি নয়, বরং গুণগত শিক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্যে সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।

‎২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল মাত্র ৪১ কর্মদিবসে প্রকাশ করা সম্ভব হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য। স্থগিত ফলের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে তিনি পরীক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক ও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

‎যেভাবে জানা যাবে ফল
‎বাউবির ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট [result.bou.ac.bd] -এ পাওয়া যাবে। এ ছাড়া মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানা যাবে।

‎গ্রামীণফোন (জিপি) গ্রাহকদের মেসেজ অপশনে ‘PB BOU Student ID’ লিখে ১৬৫৫৪ নম্বরে পাঠাতে হবে। যেমন: ‘PB BOU 19011010048’।

‎টেলিটক, রবি ও বাংলালিংক গ্রাহকদের ‘BOU Student ID’ লিখে ২২৭৭৭ নম্বরে এসএমএস পাঠাতে হবে। যেমন: ‘BOU 19011010048’।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
রোহিঙ্গাদের জন্য আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৬৮২ এসএসসি-এইচএসসি পরীক্ষার ১ ঘণ্টা আগে প্রশ্ন ছাপা হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলেনি ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০০ রানের সংগ্রহ, অলআউট বাংলাদেশ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত গাজীপুর, টিয়ারসেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ‎উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়িয়েছে জবিতে ৫ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে হস্তান্তর রোহিঙ্গাদের জন্য আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৬৮২ এসএসসি-এইচএসসি পরীক্ষার ১ ঘণ্টা আগে প্রশ্ন ছাপা হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলেনি ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০০ রানের সংগ্রহ, অলআউট বাংলাদেশ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত গাজীপুর, টিয়ারসেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ‎উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়িয়েছে জবিতে ৫ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে হস্তান্তর