শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলেনি ভারত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জনিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে ফিরিয়ে আনার প্রত্যাশা করে বাংলাদেশ। তবে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের ‘দুটি শর্ত’ জুড়ে দেওয়ার খবর নাকচ করে দিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ-সংক্রান্ত প্রশ্নে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের কাছে একাধিকবার চিঠি পাঠিয়েছে। এছাড়া আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টির আইনি ও কারিগরি দিকগুলো খতিয়ে দেখছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার মনে করে—অন্য যে কোনো অভিযুক্ত ব্যক্তির মতোই শেখ হাসিনাকেও এই চুক্তির আওতায় ফিরিয়ে আনা উচিত, যেন তিনি তার সাজা ভোগ করতে পারেন।

তিনি বলেন, শুধু বাংলাদেশি নাগরিকত্ব থাকলেই কি কেউ পাসপোর্ট পাওয়ার অধিকার রাখেন? প্রচলিত আইন অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত অপরাধী বা গুরুতর মামলার মুখোমুখি থাকা ব্যক্তিদের পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়।

হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারত দুটি শর্ত দিয়েছে—যার মধ্যে রয়েছে আপিলের সুযোগ দেওয়া এবং বিচার প্রক্রিয়া পুনরায় শুরু করা—সম্প্রতি গণমাধ্যমে (বিবিসি বাংলার প্রতিবেদনে) এমন খবরের প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের আইনে এসব শর্তের কোনো ভিত্তি নেই।

তিনি স্পষ্ট করে বলেন, না, মোটেও না। এ বিষয়ে তাদের (ভারতের) সঙ্গে আমাদের কোনো আলোচনাই হয়নি। অর্থাৎ, বিবিসি বাংলার প্রতিবেদনে যে ধরনের প্রস্তাবের কথা বলা হয়েছে, ভারত থেকে আনুষ্ঠানিকভাবে তেমন কোনো প্রস্তাব পায়নি বাংলাদেশ।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক শেখ হাসিনার বিষয়ের চেয়ে অনেক বেশি বিস্তৃত। দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং আরও অনেক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় রয়েছে, যা কূটনীতির মাধ্যমে সমাধান করা প্রয়োজন।

তিনি এ ইস্যুটিকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের কিছু সমস্যা রয়েছে। আমরা কূটনীতির মাধ্যমেই সেই সমস্যাগুলোর সমাধান করবো।

তিনি এ-ও বলেন, ভারতে অবস্থানকালে শেখ হাসিনা যদি এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন যা বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে, তবে সরকার তা উপেক্ষা করতে পারে না। বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ—যা মূলত ১৭-১৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল—সেটি বাতিল করা হয়নি, বরং উভয় পক্ষের সুবিধাজনক অন্য কোনো সময়ে তা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সংলাপটি বাতিল হয়ে গেছে মর্মে যে খবর ছড়িয়েছে তা ভুল তথ্য। উভয় পক্ষই একমত হয়েছে যে, সংশ্লিষ্ট সবার সুবিধামতো সময়ে আলোচনাটি আয়োজন করা বেশি ভালো হবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
রোহিঙ্গাদের জন্য আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৬৮২ এসএসসি-এইচএসসি পরীক্ষার ১ ঘণ্টা আগে প্রশ্ন ছাপা হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলেনি ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০০ রানের সংগ্রহ, অলআউট বাংলাদেশ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত গাজীপুর, টিয়ারসেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ‎উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়িয়েছে জবিতে ৫ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে হস্তান্তর রোহিঙ্গাদের জন্য আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৬৮২ এসএসসি-এইচএসসি পরীক্ষার ১ ঘণ্টা আগে প্রশ্ন ছাপা হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলেনি ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০০ রানের সংগ্রহ, অলআউট বাংলাদেশ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত গাজীপুর, টিয়ারসেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ‎উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়িয়েছে জবিতে ৫ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে হস্তান্তর