জুলাই সনদ বাস্তবায়ন না করায় ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ

জুলাই সনদ বাস্তবায়ন না করাসহ কয়েকটি ইস্যুতে সরকারের অবস্থানের প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) একযোগে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৩ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পৃথক পদত্যাগপত্র জমা দেন এসব আইন কর্মকর্তা। তারা সবাই জামায়াতে ইসলামীর সমর্থক বলে জানা গেছে।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন- এম ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভূঁইয়া, মো. আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।

এছাড়া পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন- ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভূঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম ও জাকির হোসেন।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম ইউসুফ আলী এ তথ্য নিশ্চত করে জানান, জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল, মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং গুম কমিশন অধ্যাদেশ পাস না করার প্রতিবাদে তারা পদত্যাগ করেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
যেসব ইবাদতে অন্তরের প্রশান্তি পাওয়া যায় শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা বাংলাদেশ জুট কর্পোরেশনের নতুন চেয়ারম্যান মামুন হাসান যেভাবে ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ যেসব ইবাদতে অন্তরের প্রশান্তি পাওয়া যায় শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা বাংলাদেশ জুট কর্পোরেশনের নতুন চেয়ারম্যান মামুন হাসান যেভাবে ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ