লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭২ বাংলাদেশি

সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে লিবিয়ায় অনুপ্রবেশ করে দেশটির বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭২ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটযোগে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়।

তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীর চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীর চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট