বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় এবং বন্যা দুর্গতদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের এই নির্দেশনা পাঠানো হয়।

এতে বলা হয়, সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে একটি জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ যুক্ত ছিলেন।

এছাড়াও সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (প্রশাসন), সকল বিভাগীয় পরিচালক, সকল জেলার সিভিল সার্জন উপস্থিত ছিলেন।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে কয়েকটি সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। এগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

সিদ্ধান্তসমূহ

বন্যা আক্রান্ত সকল উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে ফোকাল পারসন মনোনয়ন প্রদান করতে হবে। ফোকাল পারসন কন্ট্রোল রুম এবং অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রক্ষা করবেন। প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয়ের জন্য ফোকাল পারসনের মোবাইল নম্বর সংশ্লিষ্ট সংস্থা ও ব্যক্তিদের সরবরাহ করতে হবে।

বন্যা দুর্গত জনগোষ্ঠীর জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সদস্যদের সমন্বয়ে বন্যা আক্রান্ত সকল উপজেলা ও জেলায় প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম গঠন করতে হবে।

বন্যা দুর্গতদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে গৃহীত সকল কার্যক্রম সম্পর্কে ফোকাল পারসন নিয়মিত প্রেস ব্রিফিং, প্রেস নোট প্রদানের মাধ্যমে গণমাধ্যমকে অবহিত করবেন। রবিবার (১২ জুলাই) বন্যা দুর্গতদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিতকরণের জন্য জরুরি প্রেস ব্রিফিং আয়োজন করতে হবে।

বন্যা আক্রান্ত সকল উপজেলায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য সকল প্রকার জরুরি ওষুধ, ওআরএস/স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ নিশ্চিত করতে হবে।

বন্যা আক্রান্ত সকল উপজেলায় সাপের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদানের জন্য পর্যাপ্ত অ্যান্টি-স্নেক ভেনম মজুদ রাখতে হবে। প্রয়োজনে পার্শ্ববর্তী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে সমন্বয়ের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে হবে।

বন্যা আক্রান্ত সকল উপজেলায় গর্ভবতী মহিলা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রযোজনীয় ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় প্রসূতিকে হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে পরিবার পরিকল্পনা বিভাগের সাথে প্রয়োজনীয় সমন্বয় করতে হবে।

বন্যা আক্রান্ত সকল উপজেলা এবং জেলায় নিরবচ্ছিন্ন স্বাস্থ্য সেবা প্রদানের জন্য সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স, মিডওয়াইফ এবং অন্যান্য সকল কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে ছুটি বাতিলসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ঢাবির চার শিক্ষক সাময়িক বরখাস্ত, ছাত্রী হলের গেট রাত ১১টায় বন্ধ জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের দায়িত্বে ফাহিম-অমি লিবিয়া থেকে দেশে ফিরলো আরও ১৭৪ বাংলাদেশি বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প জবির ফুডকোর্ট নির্মাণে বরাদ্দের অতিরিক্ত ব্যয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ডেঙ্গুতে আরও পাঁচজনসহ মৃত্যু ১০২, আক্রান্ত ১৩২৪ একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক সহকারী দুই শিক্ষা অফিসারের সামনেই স্কুলে হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৩ দেশের ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১১ ঢাবির চার শিক্ষক সাময়িক বরখাস্ত, ছাত্রী হলের গেট রাত ১১টায় বন্ধ জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের দায়িত্বে ফাহিম-অমি লিবিয়া থেকে দেশে ফিরলো আরও ১৭৪ বাংলাদেশি বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প জবির ফুডকোর্ট নির্মাণে বরাদ্দের অতিরিক্ত ব্যয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ডেঙ্গুতে আরও পাঁচজনসহ মৃত্যু ১০২, আক্রান্ত ১৩২৪ একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক সহকারী দুই শিক্ষা অফিসারের সামনেই স্কুলে হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৩ দেশের ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১১