ডিএমপিতে ৪ সহকারী কমিশনার পদে রদবদল

জনস্বার্থে ও প্রশাসনিক প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে অপর এক কর্মকর্তার আগের বদলি আদেশ বাতিল করা হয়েছে। এ বিষয়ে ডিএমপি সদরদপ্তর থেকে একটি কার্যালয় আদেশ জারি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা-১), সচিবালয় নিরাপত্তা বিভাগে দায়িত্ব পালন করা মো. আতিকুর রহমান (বিপি-৯১১১৯২৯৪৩৮)-কে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন), ট্রাফিক-গুলশান বিভাগে পদায়ন করা হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন), লালবাগ বিভাগে কর্মরত মো. ফজলুল হক (বিপি-৯১১৬২২০৫১৪)-কে সহকারী পুলিশ কমিশনার (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম), গোয়েন্দা-তেজগাঁও বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম), গোয়েন্দা-তেজগাঁও বিভাগে দায়িত্ব পালন করা মাহমুদুল হোসাইন (বিপি-৯২২১২৩৭৬৯২)-কে সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন), লালবাগ বিভাগে পদায়ন করা হয়েছে।

এছাড়া, ডিএমপি সদরদপ্তরের ৮ সেপ্টেম্বরের এক অফিস স্মারকের মাধ্যমে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার খান মাহমুদুল হাসান (বিপি-৮৯২১২৩৭৬৭৬)-কে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন) হিসেবে বদলি করা হয়েছিল। নতুন আদেশে ওই বদলি আদেশটি বাতিল করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল