রাজধানীর চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ৭ তলা একটি ভবনের ষষ্ঠ তলার একটি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, চকবাজারের ৭ তলা ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। আগুনের কারণে সৃষ্ট ঘন ধোঁয়ার মধ্যে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম চালাতে ফায়ার ফাইটারদের বেগ পেতে হচ্ছে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
দুর্গাপূজায় ব্যাংকে ৩ দিনের ছুটি, সাপ্তাহিক ছুটিসহ বন্ধ ৫ দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীর চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইয়েমেনের তাইজ শহর দখলে লড়ছে হুতিরা, নিহত ৬২ এক মাসের শিশুর মাকে পিটিয়ে হত্যা, স্বামী-দেবর আটক কন্যাশিশুর অধিকার-নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা দুর্গাপূজায় ব্যাংকে ৩ দিনের ছুটি, সাপ্তাহিক ছুটিসহ বন্ধ ৫ দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীর চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইয়েমেনের তাইজ শহর দখলে লড়ছে হুতিরা, নিহত ৬২ এক মাসের শিশুর মাকে পিটিয়ে হত্যা, স্বামী-দেবর আটক কন্যাশিশুর অধিকার-নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা