ফিরতি ঈদযাত্রা : আজ বিক্রি হচ্ছে ৩ জুনের ট্রেনের টিকিট

পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে আগামী ৩ জুন চলাচলকারী আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট আজ বিক্রি করা হবে। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের যাত্রা সহজ করতে আগাম টিকিট বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

ঈদ উপলক্ষে ঘোষিত বিশেষ ব্যবস্থাপনা অনুযায়ী, ৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে এবং ২ জুনের টিকিট বিক্রি হয়েছে ২৩ মে। আগামী ২৫ মে বিক্রি করা হবে ৪ জুনের ট্রেনের টিকিট।

রেলওয়ে সূত্র জানিয়েছে, রবিবার (২৪ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। এরপর দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। যাত্রীসেবার সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ে জানিয়েছে, ঈদ স্পেশাল ব্যবস্থায় কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক আসনের টিকিট সংগ্রহ করলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
সাগরে ট্রলারডুবি, পাথরঘাটায় নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭ আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় শিশু আছিয়া হত্যা মামলায় আজ হাইকোর্টের রায় রাজধানীর যেসব মার্কেট-এলাকা মঙ্গলবার বন্ধ নতুন মার্কিন নিষেধাজ্ঞার পাত্তাই দিচ্ছে না ইরান বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাকে ধর্ষণের পর হত্যা, নদীতে ফেলা হয় কোলের শিশু গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ সাগরে ট্রলারডুবি, পাথরঘাটায় নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭ আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় শিশু আছিয়া হত্যা মামলায় আজ হাইকোর্টের রায় রাজধানীর যেসব মার্কেট-এলাকা মঙ্গলবার বন্ধ নতুন মার্কিন নিষেধাজ্ঞার পাত্তাই দিচ্ছে না ইরান বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাকে ধর্ষণের পর হত্যা, নদীতে ফেলা হয় কোলের শিশু গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪০, মামলা ৪৬