ঈদযাত্রা: কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখী মানুষের চাপ দেখা গেছে। সকাল থেকেই বিভিন্ন গন্তব্যের ট্রেন ধরতে স্টেশনে ভিড় করছে ঘরমুখো মানুষ।

মঙ্গলবার সকালে প্লাটফর্মে প্রবেশ করতেই দেখা যায়, শতশত যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছেন। এছাড়া, প্লাটফর্মের খুঁটির সঙ্গে লাগানো থাকা সিটিং এরিয়াগুলোতেও শতশত যাত্রী অপেক্ষা করছেন। তবে সবাই বিলম্বিত ট্রেনের যাত্রী নন। কেউ কেউ আগে আগে স্টেশনে চলে এসেছেন।

এদিকে স্টেশন সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টা পর্যন্ত ২০টি ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে গেছে। সারাদিনে মোট ৬৮টি ট্রেন ঢাকা ছাড়বে। বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময় অনুযায়ী স্টেশন ছেড়ে গেলেও দুটি ট্রেন বিলম্বে ছেড়ে যায়। এতে কিছু যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়।

জানা গেছে, চিলাহাটিগামী নীলসাগর ট্রেন সকাল ৮টায় ছেড়ে যাওয়ার ছিল। তবে সেটি সোয়া এক ঘণ্টা বিলম্বে ঢাকা স্টেশন ছেড়ে যায়। আর পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস সকাল সোয়া ১০টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিকে সময় দেওয়া হয়েছে ১০টা ৪০ মিনিটে।

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রী আনিসুর রহমান বলেন, আমাদের ট্রেনের সময় এখনো হয়নি। পথে অন্য কোনো ঝামেলা যাতে না হয় সেজন্য আমরা আগে আগেই চলে এসেছি। অপেক্ষা করছি ট্রেনের জন্য। তবে আজ ট্রেন বিলম্ব কম হয়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. কবীর উদ্দীন বলেন, সকাল থেকে মাত্র দুটি ট্রেন বিলম্ব হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সময়মতো যেন পৌঁছানো যায়। যে ট্রেনগুলো বিলম্ব হয়েছে সেগুলো অনেক দূরের পথ পাড়ি দেয়। ওই ট্রেনগুলোতে যাত্রীও থাকে অনেক। ফলে দ্রুত যাওয়ার চেয়ে নিরাপত্তাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
এমপি নজরুলের স্ত্রীর সুইসাইড নোটে যা লেখা আছে যা ঘটেছিল ন্যাম ভবনের ফ্ল্যাটে, প্রত্যক্ষদর্শীর চাঞ্চল্যকর বর্ণনা জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জনকারী ৩৪ শিক্ষককে সম্মাননা মারা গেছেন মক্কার গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন ইব্রাহিম আল মাদানি শত্রুদের স্তম্ভিত করে দেবে ইরানের নতুন অস্ত্র: আইআরজিসি হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ২৮ বছর পর আবারও ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’ এমপি গাজী নজরুল চার দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি প্রথম স্ত্রীসহ এমপি নজরুল আদালতে, ৭ দিনের রিমান্ড আবেদন এমপি নজরুলের স্ত্রীর সুইসাইড নোটে যা লেখা আছে যা ঘটেছিল ন্যাম ভবনের ফ্ল্যাটে, প্রত্যক্ষদর্শীর চাঞ্চল্যকর বর্ণনা জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জনকারী ৩৪ শিক্ষককে সম্মাননা মারা গেছেন মক্কার গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন ইব্রাহিম আল মাদানি শত্রুদের স্তম্ভিত করে দেবে ইরানের নতুন অস্ত্র: আইআরজিসি হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ২৮ বছর পর আবারও ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’ এমপি গাজী নজরুল চার দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি প্রথম স্ত্রীসহ এমপি নজরুল আদালতে, ৭ দিনের রিমান্ড আবেদন