বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের প্রায় ৫০০ শ্রমিক রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শ্রমিকদের অবস্থানের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট।

সোমবার (৮ জুন) বিকেল ৪টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাখালী-তেজগাঁও সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আশপাশের এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, নাসা গ্রুপের প্রতিষ্ঠানটি বর্তমানে বন্ধ রয়েছে। শ্রমিকরা এখনো এক মাসের বেতন পাননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বোঝানো হচ্ছে।

তিনি আরও বলেন, এই গ্রুপের মূল মালিকরা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাদের সম্পত্তি আদালতে নির্দেশে নানা মামলায় জব্দ করা হয়েছে। এখন মালিকপক্ষের কেউ এমন নেই যে যাদের সঙ্গে আমরা কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করব। আর বকেয়া বেতন পাওয়া শ্রমিকদেরও আমরা কি আশ্বাস দেব সেই বিষয়ে বুঝতে পারছি না। যেহেতু মালিকপক্ষের সঙ্গে আমরা কোনো ধরনের যোগাযোগ করতে পারছি না। তারপরও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি যেহেতু রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক এটি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত এমপি নজরুলের স্ত্রীর সুইসাইড নোটে যা লেখা আছে যা ঘটেছিল ন্যাম ভবনের ফ্ল্যাটে, প্রত্যক্ষদর্শীর চাঞ্চল্যকর বর্ণনা জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জনকারী ৩৪ শিক্ষককে সম্মাননা মারা গেছেন মক্কার গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন ইব্রাহিম আল মাদানি শত্রুদের স্তম্ভিত করে দেবে ইরানের নতুন অস্ত্র: আইআরজিসি হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ২৮ বছর পর আবারও ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’ আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত এমপি নজরুলের স্ত্রীর সুইসাইড নোটে যা লেখা আছে যা ঘটেছিল ন্যাম ভবনের ফ্ল্যাটে, প্রত্যক্ষদর্শীর চাঞ্চল্যকর বর্ণনা জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জনকারী ৩৪ শিক্ষককে সম্মাননা মারা গেছেন মক্কার গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন ইব্রাহিম আল মাদানি শত্রুদের স্তম্ভিত করে দেবে ইরানের নতুন অস্ত্র: আইআরজিসি হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ২৮ বছর পর আবারও ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’