পুলিশ সুপার পদে বড় রদবদল

নোয়াখালীসহ দেশের ৫ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়ার পাশাপাশি পুলিশ সুপার পদে বড় রদবদল করেছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রদবদলের বিষয়টি জানানো হয়েছে।

এর মধ্যে এই জেলাগুলো হলো- পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী, ঝিনাইদহ ও ফেনী। এছাড়াও একই প্রজ্ঞাপনে পুলিশের বিভিন্ন ইউনিট ও দপ্তরের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আবু সাইমকে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি পঞ্চগড়ের বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম।

এদিকে মৌলভীবাজারে দায়িত্বরত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি নোয়াখালী জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার এন. এম. নাসিরুদ্দিনকে। সেই সঙ্গে এই জেলার বর্তমান পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে বদলি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে।

অন্যদিকে ঝিনাইদহ জেলায় ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি ঝিনাইদহের বর্তমান পুলিশ সুপার মো. মাহফুজ আফজালকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে। এছাড়া ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এর আগে তিনি ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন। তবে নতুন আদেশে তাকে ফেনীতে দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়াও প্রজ্ঞাপনে ইতোপূর্বে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ পাওয়া এবং পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

আপনার মতামত দিন

শিরোনাম
উত্তর আয়ারল‍্যান্ডে অভিবাসী বিরোধী বিক্ষোভ, ৫ হাজার বাংলাদেশি অবরুদ্ধ অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে বাংলাদেশের সিরিজ জয় পুলিশ সুপার পদে বড় রদবদল মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: ৪৮ ঘণ্টায় কুয়েতে ২৪ ড্রোন হামলা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ব্রাজিলের সমর্থনে শেরপুরে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত নওগাঁয় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস সার্ভিস উত্তর আয়ারল‍্যান্ডে অভিবাসী বিরোধী বিক্ষোভ, ৫ হাজার বাংলাদেশি অবরুদ্ধ অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে বাংলাদেশের সিরিজ জয় পুলিশ সুপার পদে বড় রদবদল মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: ৪৮ ঘণ্টায় কুয়েতে ২৪ ড্রোন হামলা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ব্রাজিলের সমর্থনে শেরপুরে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত নওগাঁয় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস সার্ভিস