যুক্তরাষ্ট্রে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের (ইকোসক) হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে অংশ নিতে তার এই সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার (১৬ জুন) সকালে তিনি নিউইয়র্কের উদ্দেশে রওনা হন। আগামী ১৭ থেকে ১৯ জুন অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক সভায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এবারের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে চেয়ারের দায়িত্ব পালন করবেন জাতিসংঘে স্পেনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হেক্টর গোমেজ, যিনি এ সেগমেন্টের ভাইস প্রেসিডেন্টও। কর্মসূচি শেষে ২০ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট বিশ্বব্যাপী মানবিক সংকট, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ সহায়তার সমন্বয় জোরদারে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম। প্রতি বছর এখানে সদস্য রাষ্ট্র, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, দাতা দেশ এবং সংশ্লিষ্ট অংশীজনরা একত্রিত হয়ে মানবিক সহযোগিতা বাড়ানো ও সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে আলোচনা করেন।

এ সম্মেলনে আন্তর্জাতিক মানবিক আইন বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তনের মানবিক প্রভাব, ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট মোকাবিলা এবং জরুরি সহায়তা কার্যক্রম আরও কার্যকর করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধি, মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাবিদ এবং সংকটাপন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরাও অংশ নেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প