ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, একই সময়ে ১১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন রয়েছেন।

২৪ ঘণ্টায় ৯০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট চার হাজার ১৩৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১৬ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন চার হাজার ৪১২ জন।

এর মধ্যে ৬৩ শতাংশ পুরুষ এবং ৩৭ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে সাত জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, একই সময়ে ১১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের ২য় স্ত্রীর মরদেহ উদ্ধার টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী মানিকগঞ্জে ৩ মরদেহ উদ্ধার: নিহতর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের পল্লবীতে বাসে আগুন, হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪৮১ মামলা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় সেনবাগের ওসি প্রত্যাহার ফের জবি ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ অপ্রিতমকে যেভাবে হত্যা করা হয় বর্ণনা দিয়েছে পুলিশ আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই ন্যাম ভবন থেকে এমপি নজরুলের ২য় স্ত্রীর মরদেহ উদ্ধার টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী মানিকগঞ্জে ৩ মরদেহ উদ্ধার: নিহতর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের পল্লবীতে বাসে আগুন, হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪৮১ মামলা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় সেনবাগের ওসি প্রত্যাহার ফের জবি ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ অপ্রিতমকে যেভাবে হত্যা করা হয় বর্ণনা দিয়েছে পুলিশ আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই