দেশে ফিরেছেন ইরানে আটকে পড়া তিন বাংলাদেশি

দেশে ফিরেছেন ইরানে আটকে পড়া তিন বাংলাদেশি। তেহরানের বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএমর সহায়তায় তাদের ফিরিয়ে আনা হয়েছে।

সোমবার (২৯ জুন) ইরানের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, এসব বাংলাদেশির দেশে ফেরার পথ মোটেও সহজ ছিল না। তিনজন নাগরিকের মধ্যে দুইজন নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় গুরুতর আহত হন এবং দেশে ফেরার আগে তাদের চিকিৎসার প্রয়োজন হয়। অপর একজন বৃহত্তর পশ্চিম এশিয়া অঞ্চলে চলমান সংঘাতের সময় তুরস্ক সীমান্তের দিকে যাওয়ার পথে আটক হয়ে দুর্ভোগের শিকার হন।

দূতাবাসের উদ্যোগ ও আইওএম-এর ঘনিষ্ঠ সহযোগিতায় তাদের তেহরানে এনে নিরাপদ আবাসন, খাবার, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং দেশে ফেরার সব ব্যবস্থা নিশ্চিত করা হয়। তাদের যাত্রাপথে আর্থিক সহায়তার পাশাপাশি বাংলাদেশে পৌঁছানোর পর পুনর্বাসনের জন্যও আইওএম তাদের আর্থিক সহায়তা দেবে।

এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতার জন্য বাংলাদেশ দূতাবাস আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

বাংলাদেশ দূতাবাস তেহরান সর্বদা প্রবাসে বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের পাশে রয়েছে এবং সবাইকে অনুরোধ জানাচ্ছে অনিয়মিত অভিবাসনের ঝুঁকিপূর্ণ পথ পরিহার করার জন্য। এ ধরনের যাত্রা জীবনহানি, গুরুতর আঘাত, দীর্ঘস্থায়ী আটক কারণ হতে পারে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
টুঙ্গিপাড়া থানা থেকে সরে যাচ্ছেন পুলিশ সদস্যরা ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে আগুন, থানায় জিডি সকল এমপিকে নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ টুঙ্গিপাড়া থানা থেকে সরে যাচ্ছেন পুলিশ সদস্যরা ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে আগুন, থানায় জিডি সকল এমপিকে নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ