প্রধানমন্ত্রীর নির্দেশে ২৯টি খাল দখলমুক্ত করবে ডিএনসিসি: প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ডিএনসিসির আওতাধীন মুসলিম বাজার খালসহ ২৯টি খাল দখলমুক্ত করা হবে।

আজ (সোমবার) মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রশাসক এই ঘোষণা দেন। কর্মসূচির উদ্বোধন শেষে প্রশাসকের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রশাসক বলেন, দীর্ঘ ১৭ বছরের ময়লা আবর্জনার কারণে ঢাকা শহরের প্রতিটি খাল ভরাট হয়ে দখলদারদের হাতে চলে গেছে। এই খালগুলো উদ্ধার করা না গেলে ঢাকা শহর রক্ষা করা অসম্ভব।

তিনি আরও বলেন, নগরবাসীকে বাঁচাতে এবং নগরের উন্নয়ন ঘটাতে হলে অবশ্যই খালগুলো দখলমুক্ত করতে হবে। যত বাধা-বিপত্তি আসুক না কেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন ২৯টি খাল জনগণকে সাথে নিয়ে দখলমুক্ত করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পাঁচ লক্ষ বৃক্ষ রোপণ করবে। এরই ধারাবাহিকতায় আজ এই বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হলো।

নগরবাসীকে অনুরোধ জানিয়ে প্রশাসক বলেন, ঢাকার পরিবেশ দূষণমুক্ত ও সবুজায়নের জন্য ছাদ বাগান অবশ্যই করবেন। তবে ছাদ বাগান করতে গিয়ে যাতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।

প্রশাসক নগরবাসীকে যেখানে-সেখানে ময়লা আবর্জনা না ফেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে সহযোগিতা করার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ গড়ে তুলতে সবাইকে একযোগে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।

প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জনগণের সরকার, জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছেন। এই সরকার জনগণের সাথে আছে এবং জনগণের সাথে থাকবে, জনগণের জন্য যা ভালো তাই করবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ সেনাসদস্য জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবি ৪৪ জনের প্রাণহানি রাত ৮টার মধ্যে সারাদেশে শপিং মল-দোকানপাট বন্ধ বঙ্গোপসাগরে লঘুচাপে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ সেনাসদস্য জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবি ৪৪ জনের প্রাণহানি রাত ৮টার মধ্যে সারাদেশে শপিং মল-দোকানপাট বন্ধ বঙ্গোপসাগরে লঘুচাপে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত