২৪ ঘণ্টায় ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টি, মৌসুমের রেকর্ড

চলতি মৌসুমে ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত ২৪ ঘণ্টায় ১৭৫ মিলিমিটার। সক্রিয় মৌসুমি বায়ু এবং পশ্চিমা লঘুচাপের সম্মিলিত প্রভাবে অল্প সময়ের মধ্যে এ ভারী বর্ষণ হয়েছে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ একেএম নাজমুল হক এ তথ্য জানিয়ে বলেন, শনিবার ১১ জুলাই সন্ধ্যা ৬টা থেকে আজ (রোববার) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ পুরো জুলাই মাসে ঢাকায় গড়ে প্রায় ৩৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা।

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, এপ্রিল-মে মাসে সাধারণত বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়। এসময় একই এলাকায় কোথাও বৃষ্টিহীন এ রকম পরিস্থিতি থাকে। কিন্ত জুন-জুলাই মাসে ঢাকার প্রায় সব এলাকাতেই বৃষ্টি হয়।

ভারী বৃষ্টির কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বর্তমানে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। একই সঙ্গে পশ্চিমা লঘুচাপও কার্যকর অবস্থায় আছে। এই দুই আবহাওয়া ব্যবস্থার সম্মিলিত প্রভাবে বিশেষ করে দেশের মধ্যাঞ্চলে, যেমন ঢাকা, ফরিদপুর ও মাদারীপুর এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামেও সমান তালে বৃষ্টি হচ্ছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প