সারাদেশে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা

আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।এছাড়া আগামী তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। আগামী ১৩ অক্টোবরের কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে রবিবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে সর্বোচ্চ ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায়।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
আন্দোলনে আতঙ্কিত বিজেপি, দিল্লিতে বিক্ষোভকারীদের ধরপাকড় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশাম যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি বাড়িতে গুলিতে নিহত ৫ ১৪৪ বোতল বাংলা মদসহ গুলশানে অটোরিকশা চালক গ্রেপ্তার ২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ দেশে ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে আটক দীর্ঘ ১৫ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখের সঙ্গে কারিনা যেসব অপরাধে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে আন্দোলনে আতঙ্কিত বিজেপি, দিল্লিতে বিক্ষোভকারীদের ধরপাকড় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশাম যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি বাড়িতে গুলিতে নিহত ৫ ১৪৪ বোতল বাংলা মদসহ গুলশানে অটোরিকশা চালক গ্রেপ্তার ২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ দেশে ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে আটক দীর্ঘ ১৫ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখের সঙ্গে কারিনা যেসব অপরাধে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে