নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েছেন। তাকে লক্ষ্য করে ‘ইউ আর টেররিস্ট’, ‘গো ব্যাক’সহ বিভিন্ন স্লোগান ও মন্তব্য করেন সেখানে উপস্থিত কয়েকজন প্রবাসী। পরে নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।

সোমবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ড. ইউনূসকে লক্ষ্য করে নানা মন্তব্য করছেন কয়েকজন প্রবাসী। তাদের মুখে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’, ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’ এবং ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’—এ ধরনের বক্তব্য শোনা যায়।

ভিডিওতে দেখা যাওয়া ঘটনার পর নিরাপত্তাকর্মীরা ড. ইউনূসকে দ্রুত সেখান থেকে নিয়ে যান। এ সময় তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদও দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান বলে জানিয়েছেন সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি। তবে এ ঘটনায় জড়িত প্রবাসীদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক জানুয়ারিতে কার্যকর আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে জনগন কচুকাটা করবে মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক জানুয়ারিতে কার্যকর আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে জনগন কচুকাটা করবে