হুথি বিদ্রোহীদের সৌদি আরবে ধারাবাহিক আক্রমণে একের পর ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট বাতিল অব্যাহত রয়েছে। গত চার দিনে ৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে। আর আটকা পড়েছেন সাড়ে ১৪ হাজারের বেশি যাত্রী।
বুধবার বিকালে এ তথ্য জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ।
তিনি জানান, এ পর্যন্ত সরাসরি ফ্লাইট বাতিল হয়েছে ৩৯টি। এছাড়া, ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৫০টি। পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে।