হার্টের সমস্যা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী।

তিনি বলেন, আজ সকালে হঠাৎ হৃদ্‌যন্ত্রে সমস্যা নিয়ে কন্টিনেন্টাল হাসপাতালে গেলে ডাক্তাররা তাকে এনজিওগ্রামসহ কিছু পরীক্ষা নিরীক্ষা করে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি এবং ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পরশু থেকে তিনি অফিস করবেন।

হাসপাতালটির চিকিৎসক ডা. ফজলে রাব্বি বলেন, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে একজনের মৃত্যু হার্টের সমস্যা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে চার সাংবাদিক চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, বাসে আগুন ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, অতঃপর ছাত্রদল নেতা বহিষ্কার দেশে হাম উপসর্গে ১২০১ শিশুর প্রাণহানি ‘মরণকে ভয় করেন না, তাহলে নিরাপত্তা নিয়ে শঙ্কিত কেন?’ বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, বাড়তে পারে শীত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে একজনের মৃত্যু হার্টের সমস্যা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে চার সাংবাদিক চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, বাসে আগুন ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, অতঃপর ছাত্রদল নেতা বহিষ্কার দেশে হাম উপসর্গে ১২০১ শিশুর প্রাণহানি ‘মরণকে ভয় করেন না, তাহলে নিরাপত্তা নিয়ে শঙ্কিত কেন?’ বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, বাড়তে পারে শীত