পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে স্থগিত সভা ২৩ নভেম্বর

আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা। ওই দিন বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ের ন্যূনতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

এর আগে, গতকাল সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত ঘোষণা করে বোর্ড। পরবর্তী সময়ে আজ প্রকাশিত বিজ্ঞপ্তিতে সভার নতুন তারিখ ও সময় নির্ধারণের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যূনতম মজুরি হার নির্ধারণে সুপারিশ প্রণয়নের জন্য বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর সকাল সাড়ে ১১টায় সেগুনবাগিচা কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সভায় গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিদের মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং এ খাতে নিযুক্ত সব শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি হার নির্ধারণে সুপারিশ প্রণয়ন বিষয়ে আলোচনা হবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক জানুয়ারিতে কার্যকর আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে জনগন কচুকাটা করবে মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক জানুয়ারিতে কার্যকর আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে জনগন কচুকাটা করবে