দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের পথে যাত্রা করেন তিনি। সেখান থেকে সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটে যাওয়ার কথা রয়েছে তার।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।

এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়ন সংক্রান্ত এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মিয়ানমারের বিরুদ্ধে আজ রোহিঙ্গা গণহত্যা মামলার রায় সোনার নতুন দাম নির্ধারণ, ভরি ২ লাখ ১২ হাজার টাকা নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, দগ্ধ ৩ পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার ঘূর্ণিঝড় ‘আকভান’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতে হাইকোর্টের নির্দেশ মিয়ানমারের বিরুদ্ধে আজ রোহিঙ্গা গণহত্যা মামলার রায় সোনার নতুন দাম নির্ধারণ, ভরি ২ লাখ ১২ হাজার টাকা নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, দগ্ধ ৩ পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার ঘূর্ণিঝড় ‘আকভান’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতে হাইকোর্টের নির্দেশ