এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮

চলতি এপ্রিল মাসে সারাদেশে ৫২৭টি সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ১ হাজার ২৬৮ জন আহত হয়েছেন।

বুধবার সংবাদ মাধ্যমে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো দুর্ঘটনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এই মাসে রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। নৌ-পথে ৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ জন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১২৭৯ জন আহত হয়েছেন।

এপ্রিল মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে চট্টগ্রাম বিভাগে, ১৩৫টি সড়ক দুর্ঘটনায় ১৩৭ জন নিহত ও ২৬৩ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ময়মনসিংহ বিভাগে ১৭টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন।

সংগঠনটি জানিয়েছে, তাদের দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষণ করে এ তথ্য পেয়েছে। প্রকৃত হতাহতের ঘটনা আরও বেশ কয়েকগুন বাড়তে পারে। যা সংবাদপত্রে স্থান না পাওয়ায় তুলে আনা সম্ভব হয়নি।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, এই মাসে সংঘটিত মোট দুর্ঘটনার ৩৮.৫১ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩১.৪৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২২.৯৬ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়া সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৫.৬৯ শতাংশ ঢাকা মহানগরীতে, ০.৭৫ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ০.৫৬ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ফের ব‌রিশা‌ল থেকে সব রু‌টে বাস চলাচল বন্ধ সাগরে ট্রলারডুবি, পাথরঘাটায় নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭ আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় শিশু আছিয়া হত্যা মামলায় আজ হাইকোর্টের রায় রাজধানীর যেসব মার্কেট-এলাকা মঙ্গলবার বন্ধ নতুন মার্কিন নিষেধাজ্ঞার পাত্তাই দিচ্ছে না ইরান বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ফের ব‌রিশা‌ল থেকে সব রু‌টে বাস চলাচল বন্ধ সাগরে ট্রলারডুবি, পাথরঘাটায় নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭ আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় শিশু আছিয়া হত্যা মামলায় আজ হাইকোর্টের রায় রাজধানীর যেসব মার্কেট-এলাকা মঙ্গলবার বন্ধ নতুন মার্কিন নিষেধাজ্ঞার পাত্তাই দিচ্ছে না ইরান বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি