দিনদিন প্রকট আকার ধারণ করছে পানি সংকট: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে দিনদিন প্রকট আকার ধারণ করছে পানি সংকট, বিশেষত রাজধানী ঢাকা শহরে। এ সময় তিনি বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানি বিশুদ্ধকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী এখনো সুপেয় পানির সুবিধা থেকে বঞ্চিত। এ সমস্যা সমাধানে তিনি ইউনিসেফের সহযোগিতা কামনা করেন এবং সরকার ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সোমবার (১৭ মে) সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে জাতিসংঘ শিশু তহবিলের পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিভাগের প্রধান পিটার জর্জ এল মেস সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি এ কথা বলেন।

এ সময় বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি এবং পল্লী উন্নয়ন খাতে চলমান সহযোগিতা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।

স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশের পানি, পয়ঃনিষ্কাশন ও পল্লী উন্নয়ন খাতে ইউনিসেফের অতীত ও চলমান সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

এ সময় ইউনিসেফ প্রতিনিধিদল বাংলাদেশের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থেকে টেকসই ও কার্যকর সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত এমপি নজরুলের স্ত্রীর সুইসাইড নোটে যা লেখা আছে যা ঘটেছিল ন্যাম ভবনের ফ্ল্যাটে, প্রত্যক্ষদর্শীর চাঞ্চল্যকর বর্ণনা জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জনকারী ৩৪ শিক্ষককে সম্মাননা মারা গেছেন মক্কার গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন ইব্রাহিম আল মাদানি শত্রুদের স্তম্ভিত করে দেবে ইরানের নতুন অস্ত্র: আইআরজিসি হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ২৮ বছর পর আবারও ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’ আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত এমপি নজরুলের স্ত্রীর সুইসাইড নোটে যা লেখা আছে যা ঘটেছিল ন্যাম ভবনের ফ্ল্যাটে, প্রত্যক্ষদর্শীর চাঞ্চল্যকর বর্ণনা জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জনকারী ৩৪ শিক্ষককে সম্মাননা মারা গেছেন মক্কার গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন ইব্রাহিম আল মাদানি শত্রুদের স্তম্ভিত করে দেবে ইরানের নতুন অস্ত্র: আইআরজিসি হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ২৮ বছর পর আবারও ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’