ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয়ে কথা বলার সুযোগ ছিল না

বিগত সরকারের শাসনামলে ফ্যাসিবাদের ব্যাপ্তি এতটা বিস্তৃত ছিল, যেখানে বিশ্ববিদ্যালয়গুলোতেও কথা বলার সুযোগ ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রহুল কবীর রিজভী।

তিনি বলেন, সমাজ এবং রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামত নেওয়া জরুরি। তাদের প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) আইডিয়া ফেস্ট-২০২৫ ফাইনাল পর্বের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের শাসনামলে যখন মতপ্রকাশের স্বাধীনতা কঠিন ছিল, বিশ্ববিদ্যালয়গুলো যখন কর্তৃত্ববাদী শাসনের চাপে ছিল, তখনও শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আইডিয়া ফেস্ট-২০২৫-এর মাধ্যমে তরুণদের মধ্যে কৌতূহল সৃষ্টি এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর যে প্রয়াস নেওয়া হয়েছে, তা ভবিষ্যতে আরো সম্ভাবনার দ্বার খুলে দেবে।

রহুল কবীর রিজভী আরও বলেন, তরুণদের প্রশ্ন করার প্রবণতা, নতুন কিছু জানার আগ্রহ এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করার মধ্য দিয়ে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকটের সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব হবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
আন্দোলনে আতঙ্কিত বিজেপি, দিল্লিতে বিক্ষোভকারীদের ধরপাকড় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশাম যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি বাড়িতে গুলিতে নিহত ৫ ১৪৪ বোতল বাংলা মদসহ গুলশানে অটোরিকশা চালক গ্রেপ্তার ২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ দেশে ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে আটক দীর্ঘ ১৫ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখের সঙ্গে কারিনা যেসব অপরাধে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে আন্দোলনে আতঙ্কিত বিজেপি, দিল্লিতে বিক্ষোভকারীদের ধরপাকড় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশাম যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি বাড়িতে গুলিতে নিহত ৫ ১৪৪ বোতল বাংলা মদসহ গুলশানে অটোরিকশা চালক গ্রেপ্তার ২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ দেশে ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে আটক দীর্ঘ ১৫ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখের সঙ্গে কারিনা যেসব অপরাধে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে