স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে গণবিক্ষোভ করবে এনসিপি

আগামী ৩০ অক্টোবর স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকার শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী অঞ্চলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদকে দলীয়করণ করেছে। এতে সংসদে বিরোধী দলের কথা বলার পরিসর সংকুচিত হয়ে এসেছে।

নাহিদ বলেন, ‘সংসদকে বিএনপি কলুষিত করে ফেলেছে। বিরোধী দলের জন্য সংসদে কথা বলার সুযোগ সংকুচিত হয়ে এসেছে। যতটুকু সম্ভব, তারা সংসদে ভূমিকা রাখছেন। পাশাপাশি রাজপথেও নিজেদের অবস্থান জানাচ্ছেন।’

সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধানের মধ্যেই স্বৈরতন্ত্রের বীজ লুকিয়ে আছে। বিরোধী দলের আসনগুলোতেও দলীয়করণ করা হচ্ছে। সংবিধান পরিবর্তন না করলে আগের ধারাবাহিকতাই বজায় থাকবে।’

আগের তিনটি সংসদকে অবৈধ বলা হলেও সেগুলো আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হচ্ছে না কেন, সেই প্রশ্নও তোলেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপির আশ্রয়-প্রশ্রয়ে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে। আওয়ামী লীগের তৎপরতাকে ভারতের অপতৎপরতা হিসেবে দেখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘বিএনপি যদি আগের মতো এই ব্যবস্থাকে দলীয়করণের চেষ্টা করে, তাহলে সেই প্রক্রিয়ায় তারা অংশ নেবেন না।’

স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারসাজি বা ‘ইঞ্জিনিয়ারিং’ হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। এ ধরনের পরিকল্পনা থাকলে বিএনপি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশে প্রার্থী দেওয়া এনসিপির জন্য একটি চ্যালেঞ্জ। তবে দলটি সারা দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে সমর্থিত চেয়ারম্যান প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে।’

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জের এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, শওকত আলী, সাইফুল্লাহ হায়দার, মুন্সীগঞ্জ জেলা শাখার আহবায়ক মাজেদুল ইসলাম, সদস্য সচিব অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি প্রমুখ।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
দুই দিনে কোটি ভিউ ছাড়ালো অপূর্ব-নীহার ‘ভালো আছো তো?’ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য নিয়ে পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যা হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৬৬ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে গণবিক্ষোভ করবে এনসিপি ঢাকা শিক্ষা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি দেশের ৫ জেলা শহরের পুকুরের তালিকা চাইলেন হাইকোর্ট আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: হাসনাত ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণ দাবি টিআইবির গোপনে নারীর আপত্তিকর ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩ দুই দিনে কোটি ভিউ ছাড়ালো অপূর্ব-নীহার ‘ভালো আছো তো?’ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য নিয়ে পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যা হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৬৬ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে গণবিক্ষোভ করবে এনসিপি ঢাকা শিক্ষা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি দেশের ৫ জেলা শহরের পুকুরের তালিকা চাইলেন হাইকোর্ট আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: হাসনাত ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণ দাবি টিআইবির গোপনে নারীর আপত্তিকর ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩