ইরাকে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ইরাকে সড়ক দুর্ঘটনায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের স্বজনরা। তাদের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম।

এর আগে, বাংলাদেশ সময় গত রবিবার (২৪ মে) ভোর আনুমানিক ৪টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসীরা হলেন- মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী এলাকার খলিল মণ্ডলের ছেলে মনোহার আলী (৩৫) এবং চর পাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকার মৃত আলাউদ্দিন মাস্টারের ছেলে বজলু (৪০)।নিহতরা সেখানে একটি কনফেকশনারি দোকানে কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মনোহার আলী প্রায় চার বছর আগে ঋণ করে ইরাকে যান। বৈধ পারমিট না থাকায় বেশ কষ্টে সাপ্লাইয়ের কাজ করে টাকা পাঠাতেন। চার বছরেও ঋণের বোঝা শোধ করতে পারেননি মনোহার। এরই মধ্যে তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

অপরদিকে, নিহত বজলুও প্রায় দেড় বছর আগে ঋণ করে ইরাকে পাড়ি জমিয়েছিলেন।

রবিবার রাতেও দুই পরিবারের সঙ্গে তাদের শেষ কথা হয়, যেখানে তারা পরিবারের খোঁজ খবর নেন এবং দেশে ফেরার ইচ্ছার কথা জানান। দুই প্রবাসীর অকালমৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। নিহতদের পরিবার সরকারের কাছে তাদের স্বামীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুল আবেদন জানিয়েছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, তারা সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে বিষয়টি জানতে পেরেছেন এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন।

ইউএনও জানিয়েছেন, মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারকে দূতাবাসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রশাসন থেকেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ থানায় ‘তদবির করতে গিয়ে’ গ্রেপ্তার যুবলীগ নেতা নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ থানায় ‘তদবির করতে গিয়ে’ গ্রেপ্তার যুবলীগ নেতা নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত