আহবায়ক বিদ্যুত, সদস্য সচিব বাপ্পা

নর্থ সাইপ্রাস প্রবাসী কল্যাণ পরিষদ কমিটি গঠন

উত্তর সাইপ্রাসে অবস্থানরত বরিশাল বিভাগের প্রবাসীদের সার্বিক সহায়তার লক্ষ্যে “নর্থ সাইপ্রাস প্রবাসী কল্যাণ পরিষদ” নামে বরিশাল বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। এতে সাইপ্রাস প্রবাসী মো. ইফাত হোসেন বিদ্যুতকে আহবায়ক এবং তানভির ইসলাম বাপ্পাকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। এছাড়াও সাইপ্রাস প্রবাসী মিরাজুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মো. ফরিদ সিকদারকে ১নং যুগ্ম আহবায়ক নির্বাচিত করা হয়।

“একতাই শক্তি, একতাই বল-মোগো বাড়ি বরিশাল” এই শ্লোগানকে সামনে রেখে গঠিত এই কমিটি ৩১ সদস্য বিশিষ্ট। গত ২৮ জুন বাংলাদেশ সময় রাত ৯টার সাইপ্রাসের গিরনে কাপিসি সংলগ্ন চালেয়ান পার্কে (ময়ুর পার্ক) বরিশাল বিভাগের ২ শতাধিক সাইপ্রাস প্রবাসীদের উপস্থিতিতে এ কমিটি গঠ করা হয়।

কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় আহবায়ক কমিটির প্রধান উপদেষ্টা মঞ্জু আরা বেগমের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাইপ্রাস প্রবাসী মো. আব্দুল মান্নান, মো. জামাল, নাসির উদ্দীন, মিজানুর রহমান, আবুল বাসার, কবির হোসেন।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে নবনির্বাচিত কমিটির আহবায়ক ইফাত হোসেন বিদ্যুত ও সদস্য সচিব তানভির ইসলাম বাপ্পা জানান, সাইপ্রাসে প্রায় ২০ হাজার বাংলাদেশী বৈধভাবে চাকরি, ব্যবসাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে। এরমধ্যে বৃহৎ একটি অংশ বরিশাল বিভাগের বাসিন্দা। যাদের মধ্যে কোন ইউনিটি নেই।

তারা আরও জানান, এখানে অবস্থানরত প্রবাসীদের মধ্যে ঐক্য না থাকায় কারো চাকরি চলে গেলে কিংবা পাসপোর্ট সংক্রান্ত ঝামেলায় পরলে নানা বিরম্বনায় পরতে হতো। কোনো প্রবাসী ভাই মৃত্যুবরন করলেও সম্মিলিতভাবে কেউ এগিয়ে আসতো না। এখন যেহেতু একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সাইপ্রাস প্রবাসীদের সমস্যা সমাধানে এগিয়ে আসবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ থানায় ‘তদবির করতে গিয়ে’ গ্রেপ্তার যুবলীগ নেতা নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ থানায় ‘তদবির করতে গিয়ে’ গ্রেপ্তার যুবলীগ নেতা নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত