সৌদিতে বাংলাদেশী প্রবাসীকে গুলি করে হত্যা

সৌদি আরবের তায়েফ শহরে এক সৌদি তরুণের বন্দুক হামলায় কামরুল নামে এক বাংলাদেশী প্রবাসী হত্যা শিকার হয়েছেন। হত্যাকাণ্ডের পর ওই সৌদি তরুণ নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।

সৌদি সময় রোববার ভোর (৩০ আগস্ট) আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কামরুলের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে।

নিহত প্রবাসীর ভগ্নিপতি একরামুল হক হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আড়াই বছর আগে জীবিকার তাগিদে কামরুল সৌদি আরবে পাড়ি জমান এবং দেশে তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে।

জানা যায়, কামরুল জামান তার কর্মস্থল একটি সুপার মার্কেটের ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন। হামলাকারীদের দেখে প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে কর্মস্থল সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়েন। এ সময় সেখানে কর্মরত অন্য দুই কর্মী আতঙ্কে পালিয়ে যান। পরে হামলাকারী সুপার মার্কেটের ভেতরে ঢুকে কামরুলকে পরপর তিন রাউন্ড গুলি করে। পরে হামলাকারী ওই সৌদি তরুণ নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
কন্যাশিশুর অধিকার-নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা এমপি গাজী নজরুলের জামিন মেলেনি বিদ্যুৎ বিল বাড়াচ্ছে ফ্রিজের যে ২ ভুল সেটিংস সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ বিমানবন্দরে অপেক্ষায় আড়াই হাজার যাত্রী, কর্মস্থলে ফেরা অনিশ্চিত নন-ক্যাডার ২০ জন সহকারী সচিবকে পদোন্নতি সৌদির বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় মিলেছে কারাগারের জেলার বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ডেঙ্গুতে মৃত্যু তিন শতাধিক, আক্রান্ত লাখ ছুঁইছুঁই কন্যাশিশুর অধিকার-নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা এমপি গাজী নজরুলের জামিন মেলেনি বিদ্যুৎ বিল বাড়াচ্ছে ফ্রিজের যে ২ ভুল সেটিংস সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ বিমানবন্দরে অপেক্ষায় আড়াই হাজার যাত্রী, কর্মস্থলে ফেরা অনিশ্চিত নন-ক্যাডার ২০ জন সহকারী সচিবকে পদোন্নতি সৌদির বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় মিলেছে কারাগারের জেলার বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ডেঙ্গুতে মৃত্যু তিন শতাধিক, আক্রান্ত লাখ ছুঁইছুঁই