সৌদি বিমানবন্দরে হুতিদের হামলা

নিহত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে। তিনি বগুড়ার শাহজাহানপুরের রফিকুল ইসলামের ছেলে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে তার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় নিহত হন বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদ।

২২ অক্টোবর রিয়াদ সময় রাত ১১টা ১০ মিনিটে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি নিয়ে ইউএস বাংলার একটি ফ্লাইট রওনা হয়। পরে ফ্লাইটটি ২৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

উল্লেখ্য, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১২ জনের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন। তাদের একজন সৌদি প্রবাসী শাহেদ।

এদিকে গত ৬ মাসে মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত এখন পর্যন্ত ১১ জন প্রবাসীর মরদেহ দেশে ফেরত এসেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক মোটরসাইকেল চালকদের জন্য নম্বরপ্লেট নিয়ে সুখবর বোমাবাজি-অগ্নিসন্ত্রাসে হাসিনার দেশে ফেরার পথ তৈরি হবে না: মঞ্জু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী দেশে ফিরতে অনড় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু গাজীপুরে শ্রমিক অসন্তোষের শঙ্কায় ১২ কারখানায় ছুটি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫ প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক মোটরসাইকেল চালকদের জন্য নম্বরপ্লেট নিয়ে সুখবর বোমাবাজি-অগ্নিসন্ত্রাসে হাসিনার দেশে ফেরার পথ তৈরি হবে না: মঞ্জু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী দেশে ফিরতে অনড় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু গাজীপুরে শ্রমিক অসন্তোষের শঙ্কায় ১২ কারখানায় ছুটি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫