দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারালো বাংলাদেশ

দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৫ সালের কার্ডিফের স্মরণীয় জয়ের পর এবার আবারও শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারাল টাইগাররা।

বাংলাদেশ যেমন দাপটে খেলেছে, জয়টা প্রাপ্যই ছিল। তবে শেষদিকে এসে বাগড়া দেয় বৃষ্টি আর বজ্রপাত। বাংলাদেশের তখন জয়ের জন্য দরকার আর মাত্র ১ উইকেট। ৫৫ মিনিট অপেক্ষার পর ম্যাচ আর শুরু করা না গেলে আম্পায়াররা বাংলাদেশের জয় ঘোষণা করে। বৃষ্টি আইনে টাইগারদের জেতে ৮৬ রানে। বড় ব্যবধানের এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মেহেদী হাসান মিরাজের দল।

মিরপুরে ২৮৬ রান ডিফেন্ড করতে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু শর্টের উইকেট উপড়ে ফেলেন তাসকিন আহমেদ। ফলে রানের খাতায় কিছু যোগ হওয়ার আগেই উইকেট হারায় অজিরা।

পরের ওভারে আরও এক উইকেট। এবার মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ মার্নাস লাবুশেন (১)। আম্পায়ার শুরুতে আউট দেননি। পরে রিভিউ নিয়ে জেতে বাংলাদেশ। ফলে ২ রানে ২ উইকে হারায় সফরকারী দল।

এরপর অনেকটাই সেট হয়ে গিয়েছিলেন জশ ইংলিশ। নাহিদ রানার দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত হন তিনি। রানার গতিতে ব্যাট পেতে দিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন ইংলিশ (১৯)। ৫১ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার।

মোসাদ্দেক হোসেন দীর্ঘ ৪ বছর পর দলে ফিরেছেন। খেলেছেন ক্যারিয়ারসেরা ইনিংস। এরপর বল হাতে নিজের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেয়েছেন এই অলরাউন্ডার।

মোসাদ্দেকের ঘূর্ণি বুঝতে না পেরে বোল্ড হন অস্ট্রেলিয়ার সেট ব্যাটার কপার কনোলি (৩৫)। একশর আগে (৯১ রানে) ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এরপর নাহিদ রানার গতিতে পরাস্ত হন অস্ট্রেলিয়ার আরও এক ব্যাটার। ফিফটি হাতছাড়া করেন অ্যালেক্স ক্যারে (৪৭)। এবারও পেসে ভড়কে দিন রানা। ক্যারে ব্যাট ছুইয়ে ক্যাচ দেন উইকেটরক্ষক লিটন দাসকে।

ম্যাট রেনশকে (২) এলবিডব্লিউ করেন মোসাদ্দেক। এরপর টানা দুই ওভারে দুই লোয়ার অর্ডারকে সাজঘরে ফেরান নাহিদ রানা। ১৫৬ রানে ৯ উইকেট হারানোর পর আর ম্যাচে ফেরার সুযোগ ছিল না অস্ট্রেলিয়ার।

ক্যামেরন গ্রিন পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করে গেছেন। একপ্রান্ত ধরে ফিফটি তুলে নেন তিনি ৬৪ বলে। তবে শেষ পর্যন্ত তিনি অপরাজিতই থেকে যান ৫২ রানে। ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রানে থামে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের নাহিদ রানা ৪টি এবং মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন নেন ২টি করে উইকেট।

৭০ বলে ৮৬ রানের হার না মানা ইনিংস খেলেন দীর্ঘ ৪ বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত করেন ৬৭ রান আর তানজিদ তামিমের ব্যাট থেকে আসে ৫৪। তাসকিন আহমেদ শেষ দিকে খেলেন ১৫ বলে ২০ রানের ইনিংস।

সবমিলিয়ে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে ২৮৪ রান করে বাংলাদেশ।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
দুর্নীতির ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস এখন আমার আর বাসায় যাওয়ার দরকার নেই দলনিরপেক্ষভাবেই আমি আমার দায়িত্ব পালন করে যাব সালমান শাহ হত্যা: খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, সন্দেহ-আক্রান্ত রোগী ১০৩১ সালাহউদ্দিনকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৬৮ এ আসে, এই যায়-লোডশেডিং নিয়ে সংসদে রুমিন ফারহানা আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ দুর্নীতির ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস এখন আমার আর বাসায় যাওয়ার দরকার নেই দলনিরপেক্ষভাবেই আমি আমার দায়িত্ব পালন করে যাব সালমান শাহ হত্যা: খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, সন্দেহ-আক্রান্ত রোগী ১০৩১ সালাহউদ্দিনকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৬৮ এ আসে, এই যায়-লোডশেডিং নিয়ে সংসদে রুমিন ফারহানা আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ