জাপানের বিপক্ষে লড়তে যেমন হচ্ছে ব্রাজিলের একাদশ

ব্রাজিলের নকআউট পর্ব শুরু হচ্ছে আজ (সোমবার) বাংলাদেশ সময় রাত ১১টায়। হিউস্টন স্টেডিয়ামে তারা এশিয়ান পরাশক্তি জাপানের বিপক্ষে লড়বে। যেখানে কার্লো আনচেলত্তি নিজের সর্বশেষ ম্যাচের লাইনআপে পরিবর্তন আনার সম্ভাবনা বেশ কম।

তবে ব্রাজিলিয়ান ভক্তদের জন্য স্বস্তির খবর– এই ম্যাচে তারা আরও বেশি সময় নেইমার জুনিয়রকে মাঠে দেখতে পারেন। তার চোট পুনর্বাসনের প্রক্রিয়ার প্রশংসা করে আনচেলত্তি জানিয়েছেন, ‘গত এক সপ্তাহে তার উন্নতি বেশ তাৎপর্যপূর্ণ। আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে তিনি ১৫ মিনিটের বেশি খেলতে পারেননি। তবে তিনি এখন আরও বেশি সময় মাঠে থাকার মতো যথেষ্ট ভালো অবস্থায় আছেন।’

জাপানের বিপক্ষে একাদশ নিয়ে স্পষ্ট কোনো বার্তা না দিলেও, বেশি পরিবর্তন যে আসছে না সেই ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ, ‘আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন আসবে, আর এটা আমাদের শেষ অনুশীলনের সময় চূড়ান্ত হয়। দিন শেষে আমাদের ম্যাচে পূর্ণ মনোযোগ থাকা চাই। আমরা খুব কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়ব। যারা খুব শৃঙ্খলিত এবং আমরা স্পষ্টভাবে জানি যে মাঠে কী করতে হবে।’

ব্রাজিলের সম্ভাব্য একাদশ
অ্যালিসন বেকার; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাঘালায়েস ও ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস ও লুকাস পাকেতা; রায়ান, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল যে একাদশ নিয়ে নেমেছিল, সেটাতে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। বিশেষ করে রক্ষণ, মিডফিল্ড এবং আক্রমণভাগে সেলেসাও কোচ নিজের পছন্দের সমন্বয় খুঁজে পেয়েছেন বলেই মনে হচ্ছে।

চোটে পড়ার আগে লেফট উইংয়ে রাফিনিয়া নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। তার জায়গা স্কটিশদের বিপক্ষে নেমে পারফরম্যান্সে প্রশংসা কুড়িয়েছেন রায়ান। এ ছাড়া নেইমার আগের ম্যাচে ৭৫ মিনিটে নামলেও, জাপানের বিপক্ষে আরও বেশি সময় পেতে পারেন।

সব মিলিয়ে ১৪ ম্যাচ হয়েছে ব্রাজিল ও জাপানের মধ্যে। যেখানে ব্রাজিলের জয় ১১, দুটি ড্র এবং জাপান জিতেছে মাত্র এক ম্যাচ। আনচেলত্তির দলের জন্য এই পরিসংখ্যান স্বস্তির হলেও ২০২৫ সালে ব্লু সামুরাইদের কাছে হার ভক্তদের জন্য অস্বস্তিকর। সবশেষ ২০২৫ সালের অক্টোবরে ব্রাজিলিয়ান জাতীয় দল বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে জাপানের মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে বেশ সমস্যায় পড়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জাপানিরা ম্যাচ জেতে ৩-২ গোলে। ব্রাজিলের পোস্টে সেটাই ছিল জাপানের সর্বোচ্চ গোল।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক জানুয়ারিতে কার্যকর আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে জনগন কচুকাটা করবে মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক জানুয়ারিতে কার্যকর আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে জনগন কচুকাটা করবে