ফিফা র‌্যাংকিংয়ে আবারও শীর্ষে আর্জেন্টিনা

ফিফা র‌্যাংকিংয়ে আবারও শীর্ষে উঠল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ২৩তম ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ১-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এই জয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরলো লিওনেল মেসির দল।

এর আগে র‌্যাংকিংয়ের শীর্ষে থেকেই চলতি বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। তখন তাদের পয়েন্ট ছিল ১৮৭৪.৮১।

তবে গত ২ জুলাই আর্জেন্টিনাকে হটিয়ে র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান দখলে নেয় ফ্রান্স। ওই সময় ফরাসিদের সংগ্রহে ছিল ১৯১৬.২৪ পয়েন্ট। বিশ্বকাপের আগে ১৮৬৯. ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল ফ্রান্স।

বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছিল দিদিয়ের দেশমের দল। কিন্তু সেমিতে স্পেনের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় ফ্রান্সের শীর্ষ স্থান হুমকির মুখে পড়ে।

গতরাতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান দখলে নেয় আর্জেন্টিনা। ইংলিশদের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচ জিতে ২৬.৯০ পয়েন্ট পায় লিওনেল মেসির দল। বর্তমানে তাদের পয়েন্ট ১৯৭০.৩৭।

ফ্রান্সের বিপক্ষে জিতে ৩০.৮২ পয়েন্ট পায় স্পেন। ১৯৬৫.৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল স্প্যানিশরা। বিশ্বকাপের আগে ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ছিল স্প্যানিশরা। মাঝে ফ্রান্স শীর্ষ উঠায় আর্জেন্টিনা দ্বিতীয় ও স্পেন তৃতীয় স্থানে নেমে গিয়েছিল।

১৯৪৮.৯৭ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে নেমে গেছে ফ্রান্স। চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ১৮৮৯.৪২।

র‌্যাংকিংয়ের পঞ্চম স্থানে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়া ব্রাজিলের সংগ্রহে আছে ১৮০৪.৯২ পয়েন্ট।

এরপর ষষ্ঠ থেকে দশম স্থান পর্যন্ত আছে যথাক্রমে-মরক্কো (১৮০৩.৯৯ পয়েন্ট), পর্তুগাল (১৭৮৭.৮৫ পয়েন্ট), বেলজিয়াম (১৭৭৮.৩৬ পয়েন্ট), নেদারল্যান্ডস (১৭৭৫.৫৪ পয়েন্ট) ও মেক্সিকো (১৭৫৪.৩০ পয়েন্ট)।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ থানায় ‘তদবির করতে গিয়ে’ গ্রেপ্তার যুবলীগ নেতা নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ থানায় ‘তদবির করতে গিয়ে’ গ্রেপ্তার যুবলীগ নেতা নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত